খোঁজের ফুটবলে জয়ী রবিন খাদেম

Spread the news

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৬ মে : খোঁজ শিলচর-এর উদ্যোগে সোনাই এনজিএইচএস স্কুল মাঠে আয়োজিত পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে জয়ী হল রবিন খাদেম অ্য়াকাডেমি কামরাঙ্গা। মঙ্গলবার তারা ৫–৩ গোলে কচুদরম এফসিকে পরাজিত করেছে। সুরজিৎ সিংহ ৬ মিনিটে প্রথম গোল করে রবিন খাদেমকে এগিয়ে দেন। এরপর গাইথালং রংমাই ১৬ ও ২৪ মিনিটে জোড়া গোল করেন। মারচেলার্স ১৯ মিনিটে আরও একটি গোল যোগ করেন এবং ৫৮ মিনিটে রাজদীপ দলের পঞ্চম গোলটি করেন। অন্যদিকে, কচুদরম এফসির হয়ে ফারদিন ৫৪ ও ৫৯ মিনিটে দু’টি গোল করেন। এছাড়া বুরহান লস্কর ৫৬ মিনিটে একটি গোল করে দলের ব্যবধান কমানোর চেষ্টা করেন।

ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান রবিন খাদেম অ্য়াকাডেমির গাইথালং রংমাই। পুরস্কার তুলে দেন আব্দুল জলিল, আফিফ জায়ান লস্কর এবং আব্দুল মতিন লস্কর। এ দিন ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন আবু আব্বাস, রাকিব হোসেন, হীরামণি চৌধুরী এবং মীর মুক্তাদির লস্কর। আগামীকাল বুধবার খেলায় ডিএসএ ফুটবল অ্য়াকাডেমি মুখোমুখি হবে স্বাধীন বাজার এফসির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *