baraktaranga.com

পাথারকান্দির নাবালক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা এসইউসিআই-রনিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক

বরাক তরঙ্গ, ৫ জুন : পাথারকান্দি অঞ্চলের একটি গ্রামে দুই নাবালকের উপর সংঘটিত নির্মম হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এসইউসিআই (কমিউনিস্ট) দলের করিমগঞ্জ জেলা কমিটি। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ গরুর সন্ধান করতে গিয়ে কোনও প্রকার প্রমাণ ছাড়াই দুই নাবালককে চুরির অপবাদ দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের উপর অমানবিক…

Read More

মোরাল পুলিশিঙে আহতদের খোঁজ নিলেন আমিনুল

বরাক তরঙ্গ, ৫ জুন : মোরাল পুলিশিঙে আহতদের খোঁজখবর নিতে মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং ঘটনার সহ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। হাসপাতাল পরিদর্শনের সময় বিধায়ক চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেন এবং…

Read More

পঞ্চায়েত কাপ ফুটবলে সেমিতে আঞ্জুমা এন্টারপ্রাইজ

বরাক তরঙ্গ, ৫ জুন : ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে আয়োজিত পঞ্চায়েত কাপ ২০২৬ নকআউট ফুটবল প্রতিযোগিতায় চান্নিঘাট এফসিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আঞ্জুমা এন্টারপ্রাইজ। শুক্রবার রাজঘাট রাজিব গান্ধি স্পোর্টস কমপ্লেক্স ময়দানে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আঞ্জুমা এন্টারপ্রাইজ বনাম চান্নিঘাট এফসি। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আঞ্জুমা এন্টারপ্রাইজ। ম্যাচের প্রথমার্ধে ২-০…

Read More

পাথারকান্দির ‘মোরাল পুলিশিং’ কাণ্ডে উত্তাল জনতা, গ্রেপ্তার দুই

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ৫ জুন : পাথারকান্দির বহুল আলোচিত ‘মোরাল পুলিশিং’-এর ঘটনাকে কেন্দ্র করে জনরোষ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার মামবাড়ি–পাথারকান্দি বাইপাস এলাকায় এক বৃহৎ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক ও গণসংগঠনের পাশাপাশি অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন (আমছু)-এর নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় বিপুল…

Read More

বিশ্ব পরিবেশ দিবসে চারা বিক্রেতাদের সংবর্ধনা সহ নানা কর্মসূচি লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-র

বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। শুক্রবার সমাজে পরিবেশ সংরক্ষণে পরোক্ষ অবদানের স্বীকৃতি হিসেবে শিলচরের দুইজন চারা বিক্রেতাকে সংবর্ধিত করা হয়।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, জীবিকা নির্বাহের জন্য তাঁরা প্রতিদিন চারা বিক্রি করলেও তাঁদের এই পেশা সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত…

Read More

কাশীপুরে ভারতমালা প্রকল্পে জমি হারানোদের পুনর্বাসনের দাবিতে হাইকোর্টে মামলা

বরাক তরঙ্গ, ৫ জুন : কাশীপুর দ্বিতীয় খণ্ডের একাধিক গরিব পরিবার ভারতমালা প্রকল্পের জন্য জমি ও বসতভিটা হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। অভিযোগ, ২০২৩ সালের ৫ মে তাঁদের জমি অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে নোটিফিকেশন জারি হলেও ২০২৪ সালের ২৮ ডিসেম্বর প্রকাশিত তৃতীয় ধাপের নোটিফিকেশনে কয়েকটি জমির দাগে আবেদনকারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। নাম…

Read More

ধেমাজিতে রেল ও গাড়ির সংঘর্ষ, মৃত্যু মহিলার

বরাক তরঙ্গ, ৫ জুন : ধেমাজি জেলার ডেকাপাম এলাকায় সংঘটিত এক ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। লিডু-মুর্কংচেলেক যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় একটি চারচাকাবিশিষ্ট যানবাহন প্রায় ৫০০ মিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অরুণাচল প্রদেশের বাসিন্দা রূপা রিবার। একই ঘটনায় রি রিবা নামে আরও…

Read More

বিশ্ব পরিবেশ দিবসে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সবুজ অভিযাত্রাসপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। পরিবেশ রক্ষার সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে জেলা কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান। বৃহস্পতিবার সকালে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে করিমগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণের…

Read More

শ্রীভূমির গর্দারাশি ও কেশরকাপন গ্রামে খেত বাঁচাও অভিযান ও বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৫ জুন : পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি এবং জলবায়ু-সহনশীল চাষাবাদের প্রতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার শ্রীভূমির গর্দারাশি ও কেশরকাপন গ্রামে অত্যন্ত মর্যাদার সাথে ‘খেত বাঁচাও অভিযান’ এবং বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপিত হয়েছে। এবারের মূল থিম ছিল হচ্ছে “প্রকৃতির প্রেরণায়: জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” (Inspired by Nature. For Climate. For Our Future)।…

Read More

শিলচরে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শ্রীশ্রীরামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের

বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচরের অম্বিকাপট্টিস্থিত শ্রীশ্রীরামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের উদ্যোগে শুক্রবার এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সংস্থার সদস্যরা নিজস্ব কার্যালয় থেকে শিলচর শ্মশানঘাটের পঞ্চবটী এলাকায় পৌঁছে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক প্রণবকুমার চৌধুরী, সহ-সভাপতি রঞ্জিত চৌধুরী ও…

Read More