উধারবন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : উধারবন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নির্মাণশ্রমিকের। মৃতের নাম বিশ্বজিত কেওট (২৬)। তিনি দিগর কাশীপুর এলাকার প্রয়াত রামচরণ কেওটের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ উধারবন্দ থানার অন্তর্গত খাসপুর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বিশ্বজিত।…
