১৬ নভেম্বর : সোমবার সকালে পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় মান কৌর বাইপাসের কাছে পাঞ্জাব পুলিশের এক হেড কনস্টেবলের মৃতদেহ উদ্ধার হয়। ওই ঘটনার দায় স্বীকার করল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান হিন্দুস্তান। এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির মাথা পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টি।
এদিন বেলার দিকে সমাজমাধ্যমে ছড়ায় একটি তেহরিক-ই-তালিবান হিন্দুস্তানের একটি পোস্টার। সেখানে দাবি করা হয়েছে, সোমবার সকালে হেড কনস্টেবল বিনোদ কুমারকে তারাই হত্যা করেছে। পোস্টারটিতে পুলিশকর্মী এবং অন্য নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে হুমকি বার্তাও দেওয়া হয়েছে। সতর্ক করে বলা হয়েছে, “আমরা রাস্তায় কম, ঘরে ঢুকে বেশি মানুষ মারব।” যদিও পাঞ্জাব পুলিশের।

রাজ্য পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (আইন-শৃঙ্খলা) পিকে সিনহা জানিয়েছেন, হত্যাকাণ্ডের দায় স্বীকার করে একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তদন্তকারীরা সেটি খতিয়ে দেখছেন। যদিও নতুন করে গুরদাসপুরে হত্যাকাণ্ডে শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের কর্মকাণ্ড খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-কে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এছাড়া, ‘আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট’ (ইউএপিএ)-এর অধীনে ভাট্টিকে একজন জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে।




