১৬ বছরের কেরিয়ারে ইতি, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর লুকাকুর

Spread the news

১৬ নভেম্বর : ১৬ বছরের কেরিয়ারে ইতি টানলেন বেলজিয়াম ফুটবল তারকা রোমেলু লুকাকু। আজ, সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন ৩৩ বছরের স্ট্রাইকার। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, গত ১৬ বছরে দেশের জন্য আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। দুর্দান্ত সতীর্থদের সঙ্গে খেলেছি। তাঁদের প্রতি আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে অনুপ্রাণিত করা এবং সর্বোপরি আমার উপর আস্থা রাখার জন্য দলের কোচকে ধন্যবাদ জানাই। দেশের জার্সিতে যাত্রাটা সত্যিই দুর্দান্ত ছিল। যার প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি। সেই সময়টা অসাধারণ ছিল। সেগুলি আমি কোনোদিনও ভুলব না। তবে আমি এখানেই থামার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি স্বস্তিতে রয়েছি। সকলের কাছে আমি কৃতজ্ঞ.. ধন্যবাদ।

তুরস্কের ক্লাব ফেনারবাচে-এ খেলা এই স্ট্রাইকার ২০১০ সালে কিশোর অবস্থায় বেলজিয়ামের জাতীয় দলে ডেব্যু করেছিলেন। দেশের হয়ে ১৩৫টি ম্যাচে ৯৪টি গোল করেছেন। খেলেছেন মোট ৪টি ফিফা বিশ্বকাপ। শেষ বিশ্বকাপেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় দলকে। ২০১৮ সালের ফিফা বিশ্বকাপেও বেলজিয়ামের সাফল্যের নেপথ্যে অবদান ছিল তাঁর। সেইবার তৃতীয় স্থান অর্জন করেছিল বেলজিয়াম। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন লুকাকু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *