শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর: শ্রীভূমিতে ৬৫তম শিক্ষক দিবস উদযাপন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের আলোয় ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে শ্রীভূমিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৬৫তম শিক্ষক দিবস। শ্রীভূমি জেলা শিক্ষক দিবস উদযাপন সমিতির উদ্যোগে শনিবার সকাল ১০টায় জেলা গ্রন্থাগার অডিটোরিয়ামে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ…
