baraktaranga.com

মিজোরামে গ্রেফতার গাড়ি চুরির দায়ে পাথারকান্দির চার যুবক

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : মিজোরামের বংকঙে ধরা পড়ল শ্রীভূমি জেলার পাথারকান্দির চার গাড়ি চোর। বংকঙ থানার পুলিশ দুই চাকার গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হল জাকারিয়া আহমেদ (১৯), নূর আহমেদ (১৯), বাবুল হোসেন (১৯) এবং জুনিল হোসেন (১৯)। তাদের লেইতান রামথার, দুর্গালাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়।…

Read More

কোর্টকে বিদায় জানালেন ‘ব্যাডমিন্টন কুইন’, দীর্ঘ লড়াই শেষে অবসর নিলেন সাইনা নেহওয়াল!

২০ জানুয়ারি : দীর্ঘদিনের চোট-যন্ত্রণার লড়াই শেষে প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করলেন দেশের অন্যতম সেরা শাটলার সাইনা নেহওয়াল। দীর্ঘ দু’বছর ধরে হাঁটুর জটিল সমস্যায় ভুগে কার্যত কোর্টের বাইরে ছিলেন তিনি। এবার প্রকাশ্যে জানালেন, শরীর আর উচ্চ পর্যায়ের খেলাধুলার ধকল নিতে পারছে না। ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এই তারকার শেষ পেশাদার ম্যাচ ছিল…

Read More

গুয়াহাটিতে এক আবাসনে ডাকাত দলের হানা, নৃশংস হামলা

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : গুয়াহাটি মহানগরীর বুকে সংঘটিত হয়েছে এক শিহরণ জাগানো ডাকাতির ঘটনা। ফটাশিল আমবাড়ি থানার অন্তর্গত গণেশপাড়ার ‘স্নেহাশ্রয়’ নামের একটি আবাসনে ব্যবসায়ী অনিল ডেকার বাসভবনে চার সদস্যের একদল ডাকাত সিনেমার কায়দায় এই দুঃসাহসিক তাণ্ডব চালায়। বাড়িতে লুটপাটের পাশাপাশি পরিবারের সদস্যদের উপর নৃশংস হামলা চালায় ডাকাতরা। গভীর রাতে সংঘটিত এই ডাকাতির ঘটনায় গোটা…

Read More

পুরুষ ১৫০০ মিটারে প্রথম পিনাক, মহিলা গ্রুপে রঞ্জিতা

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : টাউন ক্লাবের ৭২তম বার্ষিক ক্রীড়ার অন্তর্গত ট্র্যাক এবং ফিল্ডের ১৫০০ মিটারে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন দিগরখাল এইচএস-র পিনাকপাণি দে। মহিলা বিভাগে প্রথম স্থান দখল করেন রঞ্জিতা যাদব। বিভিন্ন বিভাগের প্রথম তিন স্থানাধিকারী হলেন-পুরুষ বিভাগ: ১৫০০ মিটার-পিনাকপাণি দে, হিমাদুল আলি শেখ ও সঞ্জয় রায়। লংজাম্প: কিঙ্কর বৈষ্ণব, রাজীব সিংহ,…

Read More

লিভ-ইন সম্পর্ক ভারতে ‘সাংস্কৃতিক ধাক্কা’ : মাদ্রাজ হাইকোর্ট

২০ জানুয়ারি : সমাজ আধুনিক হচ্ছে। আর এই আধুনিক সমাজে অনেক ছেলেমেয়ে লিভ-ইন সম্পর্কে জড়াচ্ছেন। এই লিভ-ইন সম্পর্ককেই এবার ভারতে ‘সাংস্কৃতিক ধাক্কা’ বলে মন্তব্য করল মাদ্রাজ হাইকোর্ট। যেসব মহিলা লিভ-ইন সম্পর্কে জড়াচ্ছেন, তাঁদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তার কথাও বলল আদালত। লিভ-ইন সম্পর্ককে গন্ধর্ব বিবাহের (লাভ ম্যারেজ) মতো স্বীকৃত দেওয়া দরকার বলে মন্তব্য করলেন বিচারপতি। সম্প্রতি একটি…

Read More

গ্রিনল্যান্ড না দিলে বাণিজ্য যুদ্ধ! নোবেল না পেয়ে এবার ‘শান্তি’র পথ ছাড়লেন ট্রাম্প

২০ জানুয়ারি : গ্রিনল্যান্ড দখলের জেদ এবার এক ভয়ংকর ভূ-রাজনৈতিক সংকটের রূপ নিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর তিনি আর কেবল ‘শান্তি’ নিয়ে ভাবার বাধ্যবাধকতা অনুভব করছেন না। গ্রিনল্যান্ড হস্তান্তরে বাধা দিলে ইউরোপের একাধিক দেশের ওপর চরম শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি, যা কার্যত আটলান্টিকের দুই পাড়ের…

Read More

আগরতলায় শুরু মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকোৎসব “পৃথিবা লাই-হারাওবা”

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : আগরতলায় শুরু হল রাজ্যের মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকোৎসব “পৃথিবা লাই-হারাওবা”-এর ১৬তম উৎসব ও মেলা। সোমবার আগরতলার অন্দর্নগর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। পৃথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি ও পৃথিবা লাই-হারাওবা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিশেষ সহযোগিতা করেছে ত্রিপুরা সরকারের তথ্য…

Read More

ইউএই প্রেসিডেন্টকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত মোদির

১৯ জানুয়ারি : দিল্লিতে ঝটিকা সফরে আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএই প্রেসিডেন্টকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, মোদির সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতেই মাত্র দু’ঘণ্টার সফরে ভারতে এসেছেন আমিরশাহীর প্রেসিডেন্ট। ইরানে খামেনেই বিরোধী বিক্ষোভ, মার্কিন হুঁশিয়ারি, তার মধ্যে ইউএই প্রেসিডেন্টের ভারত…

Read More

রোমান স্ক্রিপ্টের দাবিতে জনজাতি ছাত্রছাত্রীদের বিক্ষোভ, আটক

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : ৪৮তম ককবরক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রোমান স্ক্রিপ্টকে ককবরক ভাষার সরকারি লিপি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে জনজাতি ছাত্রছাত্রীদের বিক্ষোভ ঘিরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। অনুষ্ঠানস্থলের আশপাশে একত্রিত হয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং মিছিলের অগ্রগতি আটকে দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়।…

Read More

ভুয়ো লেটারহেড ও জাল স্বাক্ষরযুক্ত চিঠি, পদমর্যাদাকে বদনাম করার সুপরিকল্পিত চেষ্টা : সর্বা

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নামে ভুয়া সরকারি লেটারহেড ও জাল স্বাক্ষরযুক্ত একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়াল। তিনি দাবি করেছেন, তাঁর সরকারি লেটারহেড ও ভুয়া স্বাক্ষরযুক্ত একটি চিঠি দুষ্কৃতিকারীরা কু-উদ্দেশ্যে প্রচার করছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী…

Read More