লাহরিঘাটের কাঠনি গ্রামে ট্রান্সর্ফামার বিকল, পরীক্ষার্থীদের মধ্যে হাহাকার
বরাক তরঙ্গ, মরিগাঁও, ৭ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার লাহরিঘাট বিদ্যুত উপ-সংমণ্ডলের অধীন কাঠনি গ্রামে ১ সপ্তাহ ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। এই বৃহৎ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় ওই অঞ্চলের মেট্রিক পরীক্ষার্থীদের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানা গেছে, লাহরিঘাটের কাঠনি গ্রামে বিদ্যুৎ ট্রান্সর্ফামার বিকল হওয়ায় বিগত এক সপ্তাহ ধরে রাত্রি বেলায় সম্পূর্ণ গ্রামটি…
