আন্তর্জাতিক যোগ দিবসকে উপলক্ষে যোগাভ্যাস শিবির রাধামাধব কলেজে
বরাক তরঙ্গ, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবসকে উপলক্ষ করে শিলচর রাধামাধব কলেজে অনুষ্ঠিত হলো যোগাভ্যাস শিবির। শনিবার রাধামাধব কলেজের কালচারাল সেল এবং হেলথ অ্যান্ড রেড রিবন কমিটির যৌথ উদ্যোগে এবং এনএসএস (NSS) ইউনিট ও এনসিসি (NCC) ইউনিটের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী…
