হৃদয়বিদারক ঘটনা, ছেলের মৃত্যুশোকে প্রাণ গেল মায়ের

Spread the news

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : নাজিরার লখিমিপুখুরিতে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে প্রাণ হারালেন মা। মৃত ছেলের দেহ বাড়িতে পৌঁছানোর পর তা দেখে শোকে অচেতন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা রূপা গগৈ।

জানা গেছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ধীরেন গগৈ নামে এক যুবকের। ডিব্রুগড়ের ডিকম এলাকায় একটি ডাম্পারের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বাড়ির চত্বরে ছেলের মৃতদেহ দেখেই গভীর শোকে ভেঙে পড়েন রূপা গগৈ। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন এবং পরে তাঁরও মৃত্যু হয়।

একই পরিবারের মা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে নাজিরার বন্যাবিধ্বস্ত লখিমিপুখুরি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *