baraktaranga.com

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বড় অগ্রগতি, মুক্ত হচ্ছে অবরুদ্ধ সম্পদ

২২ জুন : সুইজারল্যান্ডে চলমান উচ্চপর্যায়ের আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে তেহরান। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই সংলাপের পর ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা এবং দেশটির জ্বালানি খাতের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিলের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সোমবার (২২ জুন) সামাজিক…

Read More

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাহন, প্রাণ হারালেন SBI-এর দুই কর্মী

বরাক তরঙ্গ, ২২ জুন : ধেমাজির গুটুং হাঁহসরা এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-এর দুই কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষীপথার দিক থেকে ধেমাজি শহরের দিকে আসার সময় একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের…

Read More

৯২ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে প্রথম জয় মিশরের

২২ জুন : ভ্যাঙ্কুভারের মাঠে ম্যাচের শুরুটা ছিল কিছুটা মন্থর। প্রথমার্ধের ১৫ মিনিটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন নিউজিল্যান্ডের ফিন সারম্যান। প্রথম গোলের পরেই খেলার মোর ঘুরে যায়। গোল পেতে মরিয়া হয়ে ওঠে বিপক্ষ মিশর। বিরতির পর পুরো চিত্রটাই বদলে দেন মিশরের অধিনায়ক মহম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে উত্তর আফ্রিকার দলটি। ৫৮ মিনিটে…

Read More

ইরানের দুর্দান্ত প্রতিরোধে আটকে গেল বেলজিয়াম, গোলশূন্য ড্রয়ে শেষ ‘জি’ গ্রুপের লড়াই

২২ জুন : বিশ্বকাপের শুরু থেকেই নানা প্রতিকূলতার মুখোমুখি ইরান। তবে সেই প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করে মাঠে লড়াই চালিয়ে যাচ্ছে দলটি। আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও এবার ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামকে রুখে দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল ইরান।রোববার ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইরান ও বেলজিয়াম ০-০ গোলে ড্র করে…

Read More

স্পেনের দাপুটে জয়, সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে লা রোজা

২২ জুন : আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে স্পেন। বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় ম্যাচে এই জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে স্প্যানিশরা। প্রথম ম্যাচে বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে হতাশ হতে হয়েছিল স্পেনকে। ফলে সৌদি আরবের বিপক্ষে জয়…

Read More

নলুয়া মেধাবিলে ঐতিহ্যবাহী নৌকা দৌড়, বৈঠার তালে মুখরিত শ্রীভূমি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ জুন : বর্ষার আবহে বৈঠার ছন্দে ফিরে এল বাংলার প্রাচীন লোকঐতিহ্য। শ্রীভূমি জেলার নলুয়া মেধাবিলে রবিবার অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগিতা ঘিরে উৎসবের আবহে মেতে ওঠেন হাজার হাজার মানুষ। মেঘলা আকাশ ও ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করে বিশাল বিলজুড়ে জমে ওঠে প্রতিযোগিতা, যা গ্রামীণ সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত…

Read More

শিলংয়ে সেনাদের উদ্দেশে ভাষণ: প্রযুক্তিনির্ভর যুদ্ধ মোকাবিলায় প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাজনাথ সিংয়ের

বরাক তরঙ্গ, ২১ জুন : কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির যুগে দেশকে নিরাপদ ও প্রস্তুত রাখতে সামরিক ও কৌশলগত প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিলংয়ের ইস্টার্ন এয়ার কমান্ড সদর দফতরে সেনা সদস্যদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন হামলা,…

Read More

মণিপুরের কাঙ্গপোকপিতে কুকি বাসিন্দাদের বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধে জনজীবন বিপর্যস্ত

বরাক তরঙ্গ, ২১ জুন : মণিপুরের কাঙ্গপোকপি জেলায় রবিবার কুকি সম্প্রদায়ের হাজার হাজার বাসিন্দা বিক্ষোভে সামিল হয়ে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক নিরাপত্তা বাহিনীর অভিযান কুকি-জো অধ্যুষিত এলাকাগুলিকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে এবং এতে ওইসব গ্রামের বাসিন্দারা বৈষম্যের শিকার হচ্ছেন।কাঙ্গপোকপির কুকি সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসও)-এর ডাকে এই অবরোধ কর্মসূচিতে কাঙ্গপোকপি, সাপারমেইনা,…

Read More

ধেমাজিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, জোনাইয়ের একাধিক গ্রাম প্লাবিত

বরাক তরঙ্গ, ২১ জুন: অবিরাম বর্ষণের জেরে ধেমাজি জেলার বিভিন্ন এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। বিশেষ করে জোনাই বিধানসভা এলাকার একাধিক গ্রাম বন্যার জলে প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাহির চিলে নদীর ফুলেফেঁপে ওঠা জল ঘরবাড়ি, কৃষিজমি এবং যোগাযোগের পথঘাট ডুবিয়ে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বন্যাকবলিত মানুষের অভিযোগ, জোনাই মহকুমা প্রশাসনের পক্ষ…

Read More

বরাকবঙ্গের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন

বরাক তরঙ্গ, ২১ জুন : পাঁচ দশকের গৌরবময় পথচলার প্রাক্কালে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী মঞ্চে উঠে এল ভাষা, সংস্কৃতি, আত্মপরিচয় ও নাগরিক অধিকারের প্রশ্ন। রবিবার শিলচর বঙ্গভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের পরিবর্তন হলেও বাঙালির আত্মপরিচয় রক্ষার সংগ্রাম আজও সমানভাবে প্রাসঙ্গিক। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক,…

Read More