baraktaranga.com

ছোট দুধপাতিলে জরাজীর্ণ রাস্তাকে ঘিরে ক্ষোভ, দ্রুত সংস্কারের দাবিতে সরব

বরাক তরঙ্গ, ২২ জুন : ছোট দুধপাতিল এলাকার শ্রীনগরস্থিত মুরলীধর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে সোমবার ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইন্টার্নশিপরত ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসী ও শিক্ষার্থীদের। জানা গেছে, আরণ্যক ভ্যালিতে উদ্ভিদবিজ্ঞান…

Read More

করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শনে জেলা কংগ্রেস, উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবিতে সরব নেতৃত্ব

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ জুন : করিমগঞ্জ সিভিল হাসপাতালের বর্তমান পরিষেবা, পরিকাঠামো এবং রোগীসেবার বাস্তব চিত্র খতিয়ে দেখতে সোমবার হাসপাতাল পরিদর্শন করে করিমগঞ্জ জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। তাঁর সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী, আইনজীবী প্রদীপ কুরি, জ্যোতিষ পুরকায়স্থ, শঙ্খপাল চৌধুরী,…

Read More

গৌরীসাগরে সড়ক দুর্ঘটনা, নদীতে বিলাসবহুল গাড়ি; সানরুফ দিয়ে বের হলেন চালক

বরাক তরঙ্গ, ২২ জুন : অসমের গৌরীসাগর এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রবিবার ভোররাতে একটি বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মিটং নদীতে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত গাড়ির চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ ঘটনায় সড়ক নির্মাণকারী সংস্থার অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। জানা গেছে, ধ্রুবজ্যোতি শর্মা নামের এক যুবক তিনসুকিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন।…

Read More

কইয়া চা-বাগানে মিলন দাসকে সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

বরাক তরঙ্গ, ২২ জুন : বরাক ভ্যালি চা ও প্রাক্তন চা-জলহা সুরক্ষা মঞ্চ, অসমের হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে কইয়া চা বাগানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বিধায়ক ড. মিলন দাসকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে জলহা সমাজের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী কুতুব উদ্দিন আনসারি বলেন,…

Read More

নিজ বাড়িতে দেহব্যবসার অভিযোগ, শিলচরের সেকেন্ড লিঙ্ক রোডে পুলিশের হানা; আটক একাধিক

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২২ জুন : শিলচর শহরের সেকেন্ড লিঙ্ক রোডের ১৪ নম্বর লেনের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ দেহব্যবসা চলার অভিযোগে রবিবার রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই চক্রের মূল হোতা এখনও পুলিশের নাগালের বাইরে রয়ে গিয়েছে।ঘটনার খবর…

Read More

সীমান্তে নিরাপত্তার ফাঁকফোকর বন্ধ হোক

বরাক তরঙ্গ, ২২ জুন, সোমবার,ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রতিক সময়ে ঘটে চলা অপহরণ, হামলা ও ছিনতাইয়ের ঘটনাগুলি গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কাছাড়ের কাটিগড়ায় কৃষক রঞ্জিত দাসের অপহরণ ও নির্যাতনের ঘটনার পর শ্রীভূমি জেলার বারইগ্রাম-বিলবাড়ি এলাকায় প্রবীণ কৃষক আলা উদ্দিনের উপর হামলা এবং তাঁর দু’টি মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে…

Read More

প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির প্রতিবাদে শিলচরে ছাত্র বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এনটিএ বাতিলের দাবি

বরাক তরঙ্গ, ২২ জুন : নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রবিবার শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। দেশব্যাপী পালিত ‘ছাত্র সংকল্প দিবস’-এর অংশ হিসেবে কাছাড় জেলাতেও এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ফলে দেশের…

Read More

বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা, দুই মহিষ ছিনতাই; কৃষককে হাত-পা বেঁধে মারপিট

বরাক তরঙ্গ, ২২ জুন : ভারত-বাংলা সীমান্তবর্তী শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকায় ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। হাটখলা সীমান্তে এক প্রবীণ ভারতীয় কৃষকের উপর হামলা চালিয়ে দুটি মহিষ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত কৃষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, পাথারকান্দি থানার অধীন বারইগ্রাম পুলিশ ওয়াচপোস্ট এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হাটখলা গ্রামের বাসিন্দা…

Read More

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত্যু ৭, অসুস্থ ৬৭

২২ জুন : তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালিয়াম এলাকায় চিংড়ি প্রসেসিং কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃতের সংখ্যা বেড়ে সাত। মৃত সাতজনই পরিযায়ী মহিলা শ্রমিক। অ্যামোনিয়া গ্যাস লিক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ৬৭ জন। রবিবার দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই ঘটনায় বেসরকারি প্রসেসিং ইউনিটের মালিককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, বেসরকারি ওই কারখানা কান্নাগাইপেয়ার গ্রামে। সেখানে কমবেশি…

Read More

কাতারে ভয়াবহ বিস্ফোরণ, দোহাসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক

২২ জুন : মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটলে বহু এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের তীব্রতায় বিভিন্ন স্থানে ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই প্রথমে ঘটনাটিকে ভূমিকম্প কিংবা…

Read More