সংবাদপত্রের প্রতি পাঠকের অনীহা বৃদ্ধি গণতন্ত্রের পক্ষে অশুভ সংকেত
।। প্রদীপ দত্তরায় ।।(লেখক প্রাক্তন ছাত্রনেতা ও গৌহাটি হাইকোর্টের আইনজীবী)১০ জুলাই : বর্তমান সময়ে সংবাদপত্রের প্রতি পাঠকদের অনীহা ক্রমেই বেড়ে চলেছে। এটা গণতন্ত্রের পক্ষে খুবই অশুভ লক্ষণ এবং দুশ্চিন্তার বিষয়। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। গণতন্ত্রের বাকি তিনটি স্তম্ভ প্রশাসন, বিচার ব্যবস্থা এবং সরকারের কাজ কর্মের উপর নজরদারি রাখে এই সংবাদপত্র। এই তিনটি স্তম্ভের কোনো…
