ফ্লাইং সার্ভিল্যান্স টিমের গাড়ি তল্লাশি প্রক্রিয়া পর্যবেক্ষণ দুই অবজারভারের
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২৮ মার্চ : আসন্ন আসাম রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলায় ফ্লাইং সার্ভিল্যান্স টিমের কার্যক্রম খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে নামলেন সাধারণ পর্যবেক্ষক জি. ভীরাপান্ডিয়ান এবং ব্যয় পর্যবেক্ষক দেবাশীষ বিশ্বাস।শনিবার তাঁরা বিশেষভাবে লক্ষীনগর আউটপোস্ট চেকপয়েন্ট এবং করিমগঞ্জ জেলা সীমান্তবর্তী ঈশানছড়া আউটপোস্ট চেকপয়েন্টে গিয়ে উড়ন্ত নজরদারি দলের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। সেখানে কীভাবে যানবাহন…
