baraktaranga.com

পাহাড়ি দুর্যোগে বিপর্যস্ত রেলপথ, স্বাভাবিক পরিষেবা ফিরতে আরও সময় লাগবে

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ডিমা হাসাও জেলার নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে এখনও বড় চ্যালেঞ্জের মুখে উত্তর-পূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে। প্রকৃতির প্রতিকূলতার মধ্যেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও মেরামতির কাজ অব্যাহত থাকলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন-১ ও লাইন-২ পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। গত…

Read More

ত্রিপুরার অস্মিতার হাত ধরে কমনওয়েলথে জুডোতে প্রথম সোনা

৩১ জুলাই : ভারতীয় ক্রীড়াজগতে আজ এক ঐতিহাসিক ও সোনালী দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কমনওয়েলথ গেমসে জুডোর ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে নিলেন ২৩ বছর বয়সি উদীয়মান জুডোকা অস্মিতা দে। শুক্রবার অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে তিনি কানাডার শক্তিশালী প্ৰতিদ্বন্দ্বী হেইদি কুয়াচকে পরাস্ত করে এই অনন্য কীর্তি স্থাপন করেন। শুধু অস্মিতাই নন, এর কিছুক্ষণের মধ্যেই…

Read More

শ্রীশ্রীবড়মার ১৩৩ তম জন্মদিবস—সৎসঙ্গ বিহার শিলচরে মহা সমারোহে পালন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : পরমারাধ্যা জগজ্জননী শ্রীশ্রীবড়মার ১৩৩ তম জন্মদিবস শুক্রবার সৎসঙ্গ বিহার শিলচরে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচীর মধ্যে দিয়ে মহা সমারোহে পালিত হয়। অনুষ্ঠানসূচী অনুযায়ী সকালে প্রাতঃকালে সমবেত প্রার্থনায় দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা করা হয় এবং সকালের বিশেষ প্রণামের পর সকাল ৮টা৫০ মিনিটে জগজ্জননী শ্রীশ্রীবড়মার শুভ জন্ম সময় ঘোষণা করা হয়।…

Read More

কুলগামের ইটভাটায় জঙ্গি হামলা, গুলিতে নিহত এক পরিযায়ী শ্রমিক, গুরুতর আহত আরও এক

৩১ জুলাই: জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার কেল্লাম এলাকায় একটি ইটভাটায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় এক শ্রমিক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে সংঘটিত এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার পর নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকের…

Read More

বন্যার্তদের পাশে শ্রীভূমির সাংবাদিক সমাজ, মানবতার ডাকে ত্রাণ সংগ্রহ অভিযান

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : সংবাদ সংগ্রহের গণ্ডি পেরিয়ে মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রীভূমি জেলার সাংবাদিকরা। অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিবসাগরসহ বিভিন্ন জেলার দুর্গত মানুষের সহায়তায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সম্মিলিতভাবে এক বিশেষ ত্রাণ সংগ্রহ অভিযান পরিচালনা করেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে সাংবাদিকরা সাধারণ মানুষের কাছে বন্যার্তদের…

Read More

পাথারকান্দিতে আক্রমণাত্মক কুকুরের তাণ্ডব, কয়েকদিনে আহত ৩০–৩৫ জন; চরম আতঙ্কে বাসিন্দারা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : পাথারকান্দি শহরে আক্রমণাত্মক কুকুরের তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনে শহরের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে প্রায় ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। পাথারকান্দি হাসপাতাল সূত্রেও কুকুরের কামড়ে একাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। ফলে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।…

Read More

শিবদাস ঘোষের ৫০তম স্মরণ দিবস উপলক্ষে শ্রীভূমিতে এসইউসিআই-র জনসভা

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : সর্বহারার নেতা ও এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৫০তম স্মরণ দিবস উপলক্ষে শুক্রবার করিমগঞ্জ শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে এক জনসভার আয়োজন করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের করিমগঞ্জ জেলা কমিটি। দুপুর ১২টায় দলের সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী এবং সাধারণ নাগরিকদের উপস্থিতিতে সভার সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে শিবদাস ঘোষের প্রতিকৃতিতে…

Read More

ধলাই ফরেস্ট বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী গাড়ি আটক, অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : ধলাই ফরেস্ট বিভাগের বিশেষ অভিযানে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে কয়েকটি বালুবাহী গাড়ি আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বন বিভাগের কর্মকর্তারা চোরাই বালুবাহী যানবাহনগুলো জব্দ করেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নজরদারি চালানো…

Read More

তেজপুরের আরআইএইচএমের সঙ্গে মউ আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ও তেজপুরের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আঞ্চলিক মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান (এলজিবিআরআইএমএইচ)-এর মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে উচ্চমানের ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা অর্জনের নতুন সুযোগ সৃষ্টি…

Read More

বন্যাদুর্গতদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা অনুদান বিশিষ্ট ঠিকাদার আব্দুল কুদ্দুসের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : উজান অসমের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবী আব্দুল কুদ্দুস। বন্যাদুর্গতদের ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে সহায়তার উদ্দেশ্যে তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন। তাঁর এই উদ্যোগ বিভিন্ন মহলে প্রশংসিত…

Read More