baraktaranga.com

নারীদের সুরক্ষা প্রদানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন মহিলা সাংস্কৃতিক সংগঠনের

বরাক তরঙ্গ, ১৯ মে : বিজেপি-শাসিত রাজস্থানের যোধপুরে দুই বোনকে আত্মহত্যায় প্ররোচিত করার উদ্দেশ্যে ব্ল্যাকমেইল ও প্রাণনাশের হুমকির ঘটনার প্রতিবাদে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের অসম রাজ্য কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১২টায় গুয়াহাটির উলুবাড়িতে বিক্ষোভ প্রদর্শন ও মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা অধ্যাপক বর্ণালী শর্মা। বিক্ষোভ কার্যসূচিতে…

Read More

কাল দেশজুড়ে ফার্মেসি ধর্মঘট, অনলাইন ই-ফার্মেসির বিরুদ্ধে কড়া অবস্থান AIOCD-র

১৯ মে : আগামীকাল ২০ মে দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে রসায়নবিদ ও ওষুধ বিক্রেতাদের অন্যতম বৃহৎ সংগঠন All India Organisation of Chemists and Druggists। সংগঠনের অভিযোগ, অবৈধ অনলাইন ই-ফার্মেসিগুলি জাল, নকল ও নিম্নমানের ওষুধ বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। AIOCD-র দাবি, অনলাইন ই-ফার্মেসির দ্রুত বিস্তার, অতিরিক্ত ছাড় দিয়ে অস্বাস্থ্যকর মূল্য…

Read More

একাদশ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি করিমগঞ্জ আমসু-র

বরাক তরঙ্গ, ১৯ মে : ভাষা শহিদ দিবস উপলক্ষে বাগবাড়িস্থিত শহিদ বেদীতে উপস্থিত হয়ে বরাকের একাদশ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমছু)-এর করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা কমিটির সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার। এসময় তিনি ভাষা শহিদদের আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করেন। আফজল হোসেন তাপাদার বলেন, ১১ জন ভাষা…

Read More

ব্রাহ্মণশাসনে ভূমিধসের তাণ্ডব, মাটির নিচ থেকে জীবিত উদ্ধার মা ও শিশু

শ্রীভূমিতে ভয়ঙ্কর ভূমিধস, ধ্বংসস্তূপে পরিণত বাড়ি আতঙ্কে এলাকাবাসী মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৯ মে : শ্রীভূমি জেলার ব্রাহ্মণশাসন এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকৃতির আকস্মিক রুদ্ররূপে মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় একটি পরিবারের স্বপ্নের ঘর। তবে সবকিছুর মাঝেও সবচেয়ে বড় স্বস্তির খবর, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র…

Read More

শিলচরের মালুগ্ৰামে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক এক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ মে : শিলচরের মালুগ্ৰাম এলাকার স্বামীজি রোড সংলগ্ন চৈতন্যনগর লেন নং–২ এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৫০ বছর বয়সী মণিরাজ মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় আনুমানিক ২০ হাজার ইয়াবা সন্দেহভাজন ট্যাবলেট উদ্ধার হয়। এনডিপিএস আইনের অধীনে নির্ধারিত সমস্ত প্রক্রিয়া…

Read More

দিগরখাল উচ্চমাধ্যমিকে শহিদ দিবস উদযাপন ও কৃতী বিদ্যার্থী সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১৯ মে : দিগরখাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস উদযাপন ও কৃতী বিদ্যার্থী সংবর্ধনা কার্যসূচী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অস্থায়ী শহীদ বেদীর সামনে প্রদীপ প্রজ্বলন করে কার্যসূচীর সূচনা করেন পরিচালনা সমিতির সভাপতি মৃদুলকান্তি চক্রবর্তী। এরপর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সভাপতি সহ, পরিচালনা সমিতির কর্মকর্তা সুব্রত চক্রবর্তী, অ্যাকাডেমিক ইনচার্জ ডক্টর অহি উদ্দিন আহমদ, শিক্ষক…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য

বরাক তরঙ্গ, ১৯ মে : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে, সকাল এগারোটায় উনিশের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ বেদী প্রাঙ্গণে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হয়। পরবর্তীতে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত…

Read More

এলিফ্যান্ট ক্যাম্পে হাতির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু পর্যটক মহিলার

১৯ মে : কর্ণাটকের কোদাগু জেলার ডুবারে এলিফ্যান্ট ক্যাম্পে ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা। দু’টি হাতির মধ্যে হঠাৎ সংঘর্ষ বাঁধতেই তার জেরে প্রাণ হারালেন এক মহিলা পর্যটক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত পর্যটকের নাম জিউনেশ (৩৩)। তিনি চেন্নাইয়ের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার সময় তিনি ক্যাম্পে দাঁড়িয়ে হাতিদের স্নান করানোর দৃশ্য উপভোগ…

Read More

কলিয়াবরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির করুণ মৃত্যু

বরাক তরঙ্গ, ১৯ মে : কলিয়াবরের লেংটেং ২ নম্বর বস্তি এলাকায় একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে স্থানীয় বাসিন্দারা এলাকায় হাতিটির নিথর দেহ পড়ে থাকতে দেখে বনদপ্তরকে খবর দেন। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। স্থানীয়দের…

Read More

সেতুতে থেকে নদীতে মরণঝাঁপ ছাত্রীর

বরাক তরঙ্গ, ১৯ মে : নগাঁওয়ের ASTC সংলগ্ন সেতুতে থেকে মরণঝাঁপ এক দশম শ্রেণির ছাত্রীর। জানা গেছে, সেতু থেকে কলং নদীতে ঝাঁপ দেয় কিশোরীটি। মৃত ছাত্রীর নাম খুশি ঘোষ। সে নগাঁও সরকারি বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘরোয়া অশান্তির জেরেই খুশি এই চরম সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি করে…

Read More