baraktaranga.com

১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তারে স্পৃষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : নগাঁও জেলার কচুয়ায় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তারে স্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ১৪ বছর বয়সি এক কিশোরের। ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে। তাঁদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কচুয়ার মাধবপাড়ায় নির্ভানা পেট্রল পাম্পের সামনে। জানা যায়, ১১…

Read More

শিলচরে সপ্তদিবসীয় আঞ্চলিক যোগ সম্মেলন, ২১ থেকে ২৭ আগস্ট ‘আরোগ্যসপ্তাহ’

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : স্বাস্থ্য, সুখ ও মানবতার বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শিলচরে আগামী ২১ থেকে ২৭ আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে সপ্তদিবসীয় আঞ্চলিক যোগ সম্মেলন ও ‘আরোগ্যসপ্তাহ’। বিবেক বাহিনী ও যোগবিজ্ঞান মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগিতায়, ঈশান যোগ বিকাশের পরিচালনায় এই আয়োজন করা হয়েছে। ‘স্বাস্থ্য, সুখ ও মানবতা’…

Read More

‘যদি কাউকে কষ্ট দিয়ে থাকি…’, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে ‘সুরবদল’ অনন্ত মহারাজের

১৪ আগস্ট : বঙ্গবিভূষণ সম্মান হাতছাড়া হওয়ার কয়েকঘণ্টায় ভোলবদল। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য সোশাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বললেন, ‘নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্যে কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’ ঠিক কী বলেছিলেন নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ? তিনি বলেন,…

Read More

স্বাধীনতা দিবসের প্রাক্কালে শ্রীভূমিতে ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার, আটক যুবক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে মোবাইলের দোকানে শ্রীভূমি জেলায় পুলিশের অভিযানে ৭.৫ এমএম পিস্তলের ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় নসেল আহমদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি মোবাইল সামগ্রী বিক্রির দোকানে অভিযান চালানো হয়।…

Read More

নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস, মৃত ৭ শ্রমিক; ভিতরে এখনও ১ জন

১৪ আগস্ট : উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে ভয়াবহ ধসের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জন শ্রমিকের। বৃহস্পতিবার সন্ধ্যায় মায়াপুরের পিপলকোটিতে টিএইচডিসি-র জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আচমকা পাহাড় থেকে কাদা, পাথর ও জল ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও ১৪ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া, এক…

Read More

সোনাইয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার দুই

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : সোনাইয়ে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সোনাই শহর এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনাই থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের…

Read More

দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট: গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার চিপরসাঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিপরসাঙ্গন দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা হাসিনা বেগম মজুমদারের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার পর হাসিনার স্বামী সাহেদ আহমেদ মজুমদারকে পুলিশ গ্রেফতার করেছে। পরিবার সূত্রে জানা যায়,…

Read More

‘আমরা ভারতবাসী’ শীর্ষক স্বাধীনতা দিবসের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধিত পাঁচ বিশিষ্ট নাগরিক

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : মধ্য শহর সাংস্কৃতিক সমিতির হলে বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমরা ভারতবাসী’। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানে সঙ্গীত ও সমবেত নৃত্যের মাধ্যমে স্বাধীনতা দিবসের তাৎপর্য ও দেশাত্মবোধের আবেগ তুলে ধরা হয়। অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে লেখক…

Read More

জাপানে রেকর্ড ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত ৪, আটকা পড়লেন ৭ হাজার যাত্রী

১৪ আগস্ট: জাপানের রাজধানী টোকিওর পার্শ্ববর্তী চিবা প্রদেশে রেকর্ড পরিমাণ ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে বিস্তীর্ণ এলাকা জলের নিচে চলে যায়। ডুবে যায় বহু সড়ক ও রেলপথ, ঘরবাড়িতে ঢুকে পড়ে বন্যার জল। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শুক্রবার পর্যন্ত দুর্যোগে অন্তত…

Read More

আদালতে আসামিদের দোষ স্বীকার করানোর অভিযোগ, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ শ্রীভূমি বারের আইনজীবীরা

মোহাম্মদ জনি, শ্রী ভূমি।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : বিচারাধীন মামলায় আসামির স্বেচ্ছায় অপরাধ বা দোষ স্বীকার করার আইনি অধিকার রয়েছে। তবে কোনও ব্যক্তি বা সংস্থার প্রভাব, চাপ কিংবা প্ররোচনায় ‘গিল্টি প্লিড’ করানোর চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক বলে অভিযোগ তুলেছেন শ্রীভূমি জেলার আইনজীবীরা। বিচারাধীন মামলায় পুলিশের অযাচিত হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে জেলার দুটি আইনজীবী বারের মধ্যে তীব্র…

Read More