ধলাই পুলিশের অভিযানে ৮০ কার্টন বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার সোনাবাড়িঘাটের বাসিন্দা
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় জেলার ধলাই পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজোরামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৮০ কার্টন ভারতীয় তৈরি বিদেশি মদ (IMFL) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খবর আসে একটি ছয় চাকার…
