কনকপুর এলপি স্কুলে স্বাধীনতা দিবসের প্রাক্কালে পতাকা ও খাদ্যসামগ্রী বিতরণ
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিলচর পুর নিগমের অধীন ৮৬৪ নম্বর কনকপুর এলপি স্কুলে পড়ুয়াদের মধ্যে জাতীয় পতাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে সমাজকর্মী বিপ্লব দে, বিনয় চন্দ, সন্তোষ চন্দ, সেবা বনিক ও সন্দীপ দাসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইনা বেগম রাজ বড়ভূইয়া, শিক্ষক-শিক্ষিকা…
