baraktaranga.com

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে নয়া মোড়! ১৮ অগাস্টের আল্টিমেটাম, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুঙ্কার

১৫ আগস্ট : গান্ধিবাদী আন্দোলনের পথ ছেড়ে এবার সরাসরি ভগৎ সিংয়ের আদর্শে চলার হুংকার দিলেন ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের (Jharkhand Student Movement) অন্যতম মুখ রবীন্দ্র পাশওয়ান (Ravindra Paswan)। এতদিন ধরে চলা অহিংস আন্দোলন ও গান্ধীজির নীতিতে যে ফল মেলেনি, তা স্পষ্ট করে জানিয়েছেন তিনি। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার দুর্নীতির সিবিআই তদন্ত এবং JSSC পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত…

Read More

বিকাশ ধর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বৃহত্তর কটামণি এলাকাবাসীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : বাজারিছড়ার ছাগলমোয়া গ্রামের বাসিন্দা তথা বিজেপির বুথ সভাপতি বিকাশ কুমার ধর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হলেন বৃহত্তর কটামণি এলাকার বাসিন্দারা। শনিবার রাতে প্রায় শতাধিক মানুষের স্বাক্ষর-সম্বলিত একটি স্মারকলিপি বাজারিছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেন এলাকাবাসীর প্রতিনিধিরা। তাঁদের মূল দাবি—নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের…

Read More

৮০তম স্বাধীনতা দিবসে কাবুগঞ্জ জনতা কলেজে দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাবুগঞ্জ জনতা কলেজে দু’দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। স্বাধীনতার চেতনা, জাতীয় ঐক্য, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল নাগরিকত্বের বার্তা সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দু’দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শুক্রবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের…

Read More

ন্যাশনাল অলিম্পিয়াডে ফারহান আহমদ চৌধুরীর অনন্য সাফল্য

ইংরেজিতে রৌপ্য, বিজ্ঞানে ব্রোঞ্জ—মহর্ষি বিদ্যা মন্দির, শ্রীভূমির গৌরব উজ্জ্বল শুভ দাস, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : জাতীয় স্তরের ন্যাশনাল অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করে বিদ্যালয়, পরিবার ও শ্রীভূমির নাম উজ্জ্বল করেছে মহর্ষি বিদ্যা মন্দির, শ্রীভূমির কৃতী শিক্ষার্থী ফারহান আহমদ চৌধুরী। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দু’টি ভিন্ন বিষয়ে পদক জিতে নিজের মেধা ও প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন…

Read More

কৈবর্ত সম্প্রদায়কে ঘিরে উসকানিমূলক মন্তব্যের অভিযোগ, দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাইল কৈবর্ত সমাজ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : কৈবর্ত সম্প্রদায়কে লক্ষ্য করে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাল বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ। শুক্রবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোলের ইনচার্জের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে সংগঠনটি। অভিযোগপত্রে সুবীরচন্দ্র দাস এবং আশ্রম রোডের বাসিন্দা…

Read More

দুই রক্তদাতাকে সম্মাননা ও কার্যালয়ের উদ্বোধন সোনাই রেফারি অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে মানবিকতার অনন্য বার্তা তুলে ধরল সোনাই রেফারি অ্যাসোসিয়েশন। শনিবার সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় দুই স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা অনুষ্ঠান। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সোনাই রেফারি অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয়। জাতীয় রেফারি আবদুল মজিদ চৌধুরী কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন এই…

Read More

শ্রীভূমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে শ্রীভূমি আবর্ত ভবনে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশাসনিক উদ্যোগ এবং…

Read More

দুর্ঘটনায় মৃত্যু আব্বাসের শোকাহত পরিবারের পাশে বিধায়ক আমিনুর রশিদ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : সড়ক দুর্ঘটনায় আব্বাসের অকাল মৃত্যুতে পানিঘাট-বাগরসাঙ্গন ও হাইলারপার এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তরতাজা এক প্রাণের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার-পরিজন ও এলাকাবাসী। আব্বাসের মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে ছুটে যান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। সেখানে তিনি আব্বাসের বাবা, কাকা-সহ পরিবারের…

Read More

এমএলএ কাপ লক্ষীপুর ২০২৬ খেতাব অর্জন মার্কুলিন জিপির

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ‘এমএলএ কাপ লক্ষীপুর ২০২৬’ ফুটবল প্রতিযোগিতার খেতাব দখল করল মার্কুলিন জিপি। শনিবার লক্ষীপুরের লাবক চা-বাগান মাঠে অনুষ্ঠিত ফাইনালে লাবক জিপিকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফুলেরতল মার্কুলিন জিপি। ফাইনাল ম্যাচকে ঘিরে লাবক চা-বাগান মাঠে ছিল উৎসবের আবহ। বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা।…

Read More

সোনাই পুরসভার উদ্যোগে মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন, সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : সোনাই পুরসভার উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে পুরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে পুরসভার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পুরসভার সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন…

Read More