সিদ্ধিপুরের কাঠের মিল থেকে তেলিটিকরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জাতীয় পতাকার মর্যাদা নিয়ে প্রশ্ন
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : জাতীয় পতাকা উত্তোলন করা হলো, অথচ নির্ধারিত সময়ে নামানোর কথা যেন বেমালুম ভুলে গেল সংশ্লিষ্টরা! সাংবাদিকের ক্যামেরায় দৃশ্য ধরা পড়তেই তড়িঘড়ি করে পতাকা নামানোর ঘটনায় কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সিদ্ধিপুরের একটি কাঠের মিলের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। শনিবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ মিল চত্বরে অন্ধকার নেমে এলেও…
