ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকীতে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে বিধানসভাভিত্তিক ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর কালজয়ী সঙ্গীত ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যতিক্রম গ্রুপ। সঙ্গীতের মাধ্যমে অসমের সাংস্কৃতিক ঐক্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই দক্ষিণ অসমজুড়ে আয়োজন করা হচ্ছে বিধানসভাভিত্তিক ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে দক্ষিণ অসমের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রতিভাবান শিল্পীরা ভূপেন হাজারিকার…
