উচ্ছ্বাস ও শান্তিপূর্ণ পরিবেশে ধলাই দক্ষিণে পালিত ঈদ-উল আজহা
বরাক তরঙ্গ, ২৮ মে : ধলাই দক্ষিণে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি প্রশাসনের তৎপরতা ও সমাজের সচেতন মহলের উদ্যোগে এবারের ঈদ উৎসব সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। গরু কোরবানি দেওয়া নিয়ে প্রথমদিকে ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হলেও ধলাই সমজেলার আধিকারিক, ধলাই পুলিশ, দক্ষিণ…
