কাটিগড়াবাসীর জন্য সুখবর, চৌরঙ্গী বাজারে স্থাপিত হচ্ছে এসবিআই-র নতুন শাখা
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : কাটিগড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবার পূরণের পথে। কাটিগড়ার চৌরঙ্গী বাজার এলাকায় স্থাপিত হতে চলেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর একটি নতুন শাখা। গুরুত্বপূর্ণ এই উদ্যোগে এলাকায় ব্যাংকিং পরিষেবা আরও সহজলভ্য হবে বলে আশাবাদী স্থানীয়রা। চৌরঙ্গী বাজার এলাকায় নতুন শাখা স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যেই উপযুক্ত ঘর ভাড়ায় নেওয়ার জন্য বিজ্ঞপ্তি…
