ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর, গুরুতর আহত আরও এক

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : বজালি জেলার ভবানীপুরের গলিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মনোজ দাস নামে এক যুবক। জানা গেছে, মহতিয়াল এলাকায় তীব্রগতিতে আসা একটি ট্রাক একটি বাইকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মনোজ দাসের।

দুর্ঘটনায় দেবজিৎ তালুকদার নামে আরও এক যুবক গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁর চিকিৎসা চলছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় ভবানীপুরের গলিয়া এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *