বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : আজ, জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, গুয়াহাটি চ্যাপ্টারের উদ্যোগে গুয়াহাটির আমবাড়ি হাইস্কুলে ‘মানব বিবর্তনের ইতিহাস’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তোলা এবং মানব প্রজাতির বিকাশের ইতিহাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাগজ্যোতিষ কলেজের নৃতত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. ময়ূরী বরকটকি। তিনি আদিম মানুষ থেকে আধুনিক মানুষের বিবর্তনের বিভিন্ন ধাপ অত্যন্ত সহজ এবং আকর্ষণীয় ভাষায় ব্যাখ্যা করেন। তিনি উল্লেখ করেন যে বিজ্ঞান কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত একটি গভীর সত্য।

অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ দীপক কুমার মেধি, বিজ্ঞান শিক্ষক কনক কলিতা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির গুয়াহাটি চ্যাপ্টারের আহ্বায়ক গার্গী বড়ো কাকতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।



