গুয়াহাটির বরা সার্ভিসের সামনে গুলিচালনা, নিহত ৪, দুই মহিলাসহ গুলিবিদ্ধ ৫ জন

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : মহানগরী গুয়াহাটিতে গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। লাচিত নগরের বরা সার্ভিস এলাকার সামনে অবস্থিত হোটেল বিলাস ইনে এই গুলিচালনার ঘটনা ঘটে। ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই মহিলাসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও অ্যাম্বুল্যান্স। প্রাথমিক সূত্রে  মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হলেও, এ বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গুলিবিদ্ধদের মধ্যে হোটেল বিলাস ইনের কর্মচারীও রয়েছেন বলে জানা গেছে। কী কারণে এই গুলিচালনার ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *