বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : শোণিতপুর জেলার তেজপুরের গোটলুং নামাপাড়ায় সংঘটিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। রাতে সুরহাব আলি নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের গুলজার হোসেনের বিরুদ্ধে।
জানা গেছে, বিবাদের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যায় অভিযুক্ত গুলজার হোসেন। পরে পুলিশ দোলাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





