নৃশংস হত্যাকাণ্ড, গ্রেপ্তার অভিযুক্ত

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : শোণিতপুর জেলার তেজপুরের গোটলুং নামাপাড়ায় সংঘটিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। রাতে সুরহাব আলি নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের গুলজার হোসেনের বিরুদ্ধে। জানা গেছে, বিবাদের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যায় অভিযুক্ত গুলজার হোসেন। পরে পুলিশ দোলাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনাকে…

Read More

পূজার আনন্দের মধ্যেই বিস্ফোরক ও ডিটোনেটর উদ্ধার, আটক ১

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের আনন্দ-উল্লাসের মধ্যেই বড়সড় সাফল্য পেল তেজপুর পুলিশ। শনিবার নিয়মিত টহলদারির সময় শোণিতপুর জেলার তেজপুরে কলিয়াভোমোরা সেতুর কাছে এক ২৫ বছর বয়সি যুবকের কাছ থেকে ৩৪ প্যাকেট সন্দেহজনক বিস্ফোরক সামগ্রী এবং ১৮টি ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। ধৃত যুবককে কার্বি আংলং জেলার ডিপসন সিংগনা (২৫) বলে শনাক্ত করা হয়েছে। তেজপুর…

Read More

নৃশংস কাণ্ড! ছেলের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মায়ের, গ্রেপ্তার

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : তেজপুরের পুঠিমাড়িতে ঘটেছে এক নৃশংস হত্যাকাণ্ড। নিজের ছেলের হাতেই প্রাণ হারিয়েছেন এক মা। বাবা ও ছেলের মধ্যে চলা ঝগড়া থামাতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পারিবারিক বিবাদের সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে ওই মহিলা গুরুতরভাবে আহত হন। পরে…

Read More

ট্রাকের ধাক্কায় নিহত স্কুল পড়ুয়া

বরাক তরঙ্গ, ২৫ মে : তেজপুরের ডেকারগাঁও এলাকায় ১৫ নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল নবম শ্রেণির এক ছাত্র। ট্রাকের ধাক্কায় নিহত ওই ছাত্রের নাম রঞ্জন মিলি বলে জানা গেছে। তিনি গহপুরের লোহিতমুখ এলাকার বাসিন্দা ছিলেন এবং ডেকারগাঁও হাইস্কুলের নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিনের বেলায় জাতীয়…

Read More

তেজপুরে অসম গণ পরিষদের প্রার্থীর  সমর্থনে বিশাল জনসভা রাজনাথ সিংহের

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : বিজেপির মিত্রদল অসম গণ পরিষদের প্রার্থী পৃথ্বীরাজ রাভার সমর্থনে জোরদার নির্বাচনী প্রচার চালান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি তোজপুরে এক বিশাল জনসভায় ভাষণ দেন। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর বিশেষ বিমানে গুয়াহাটি পৌঁছে সেখান থেকে তেজপুরে যান প্রতিরক্ষামন্ত্রী। তেজপুরের কলেজিয়েট ফিল্ডে আয়োজিত জনসভায় অংশ নিয়ে অগপ প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।…

Read More