হাইলাকান্দিতে পুলিশের অভিযানে ১০ সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক আটক, চাঞ্চল্য জেলাজুড়ে

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : হাইলাকান্দিতে পুলিশের অভিযানে ১০ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুই মহিলা ও পাঁচটি শিশু রয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মীরে বসবাস করছিলেন। সেখান থেকে বিতাড়িত হওয়ার পর তাঁরা হাইলাকান্দিতে এসে পৌঁছান বলে খবর। তাঁদের পরিচয় ও ভারতে অবস্থানের বৈধতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।

আটক ব্যক্তিদের মধ্যে রবিনুর আলি, মুসাম তাহি তাকর, মহম্মদ লিটন আহমেদ, মহম্মদ সামিম এবং মুসাম্মৎ তানিয়ার নাম প্রকাশ্যে এসেছে। এঁদের মধ্যে মুসাম তাহি তাকর ও মুসাম্মৎ তানিয়া মহিলা বলে জানা গেছে।

তবে আটক ব্যক্তিদের বাংলাদেশি নাগরিকত্ব এবং তাঁদের ভারতে প্রবেশ ও বসবাস সংক্রান্ত বিষয়গুলি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে। গোটা ঘটনার পিছনে কী কারণ রয়েছে, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দিকেই এখন নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *