শ্রীভূমিতে ফাস্টফুডের দোকানে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত মদ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।  
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : শ্রীভূমির একটি ফাস্টফুডের দোকান থেকে ২৪.০২ লিটার আইএমএফএল (IMFL) মদ বাজেয়াপ্ত করল পুলিশ। শ্রীভূমি থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট দোকানে মদ মজুত করে রাখা হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে দোকানটিতে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখান থেকে মোট ২৪.০২ লিটার ইন্ডিয়ান মেড ফরেন লিকার (IMFL) উদ্ধার করে উদ্ধার করেন পুলিশকর্মীরা।
তবে দোকানটিতে কী কারণে মদ মজুত রাখা হয়েছিল, উদ্ধার করা মদের উৎস কোথায় এবং এই ঘটনায় দোকানের মালিক বা অন্য কারও বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। তদন্তের অগ্রগতি সম্পর্কে আরও তথ্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, অবৈধভাবে মদ মজুত ও বিক্রির বিরুদ্ধে নজরদারি চালানোর পাশাপাশি বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *