বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : পবিত্র রাস পূর্ণিমার পুণ্যলগ্নে পলাশবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মির্জা আঞ্চলিক রাস ক্রীড়া উৎসবের উদ্বোধন হল। মঙ্গলবার উৎসবের সভাপতি হিমাংশু শেখর বৈশ্যের উপস্থিতিতে ৫৯তম মির্জা আঞ্চলিক রাস ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়ের। এই উপলক্ষে মির্জাবাসীসহ সমগ্র অসমবাসীকে রাসোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক বলে কামনা করেন মন্ত্রী।

এদিন মির্জাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে সম্প্রতি মির্জা-বিজয়নগর পুরসভা গঠিত হওয়ায় এলাকাবাসীকে অভিনন্দন জানানো হয়। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে আগামী দিনে এই অঞ্চলকে আধুনিক নগর পরিষেবার মাধ্যমে সুপরিকল্পিতভাবে গড়ে তোলার আশ্বাসও প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাস উৎসব উদযাপন কমিটির কার্যকরী সভাপতি রাহুল দাস, সম্পাদক রাজীব ভরালী, বিশিষ্ট সমাজকর্মী দীনেশ চৌধুরী, পলাশবাড়ি সমজেলা আয়ুক্ত ভাস্করজ্যোতি কলিতা, পলাশবাড়ি সমজেলা পুলিশ সুপার ডেইজি গগৈ-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।



