ঘনিয়ালায় জুবিন দিবস পালন

Spread the news

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর: প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিলচরের ঘনিয়ালায় ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত হয়। ঘনিয়ালা ইঅ্যাব্ডডি আম্বর আলি লেন সংলগ্ন খোলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে জুবিনপ্রেমী ছাড়াও এলাকার বিশিষ্ট ও সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুবিন গর্গের জীবন ও সংগীতজীবন নিয়ে বক্তব্য রাখেন ঘোষক, সাংস্কৃতিককর্মী, সংগঠক, সমাজসেবী ও নাট্যকার এনামুল ইসলাম লস্কর। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী কুতুব উদ্দিন তালুকদার, আইনজীবী ফাতেহা ফেরদৌস তালুকদার এবং মখাশা মোকাম কমিটির প্রাক্তন সভাপতি সমসুর উদ্দিন লস্কর।
স্মরণসভায় জুবিন গর্গের মৃত্যুর কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানান উপস্থিত জুবিনপ্রেমীরা। এ বিষয়ে অসম সরকার ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করা হয়।

অনুষ্ঠানে শিশু শিল্পী মাহির লস্কর জুবিন গর্গের জনপ্রিয় গান ‘ইয়া আলি’ পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। এছাড়া জনপ্রিয় ‘মায়াবিনী’ গান পরিবেশন করেন আইনজীবী ফাতেহা ফেরদৌস তালুকদার।

অনুষ্ঠানের শেষে জুবিন গার্গের আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। আয়োজকদের মধ্যে ছিলেন ঘনিয়ালার আমির উদ্দিন, সাবিল আহমদ, আলতাফ আলি, জলিল আহমদ, ইনজামুল আহমদ, তাজ উদ্দিনসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন নাট্যকার, সংগীতশিল্পী, সংগঠক ও সমাজসেবী এনামুল ইসলাম লস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *