ধুবুড়িতে ৩,২০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : ধুবুড়ি জেলার চাপড়ে ৩,২০০ মেগাওয়াটের একটি আল্ট্রা সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আদানি পাওয়ার লিমিটেড কর্তৃক ৪৮,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ এই প্রকল্প থেকে নির্মাণ পর্যায়ে ২০,০০০ এবং চালুর পর প্রায় ৫,০০০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। ২০৩০ সালের ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। 

​ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আদানি গোষ্ঠীর পরিচালক জিৎ আদানি এবং রাজ্য সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ খাতে আদানি গোষ্ঠীর ৬৩,০০০ কোটি টাকাসহ বিভিন্ন খাতে অসমে মোট বিনিয়োগ ৮০,০০০ কোটি টাকা অতিক্রম করবে বলে জানা গেছে। 
​মুখ্যমন্ত্রী জানান, ‘অ্যাডভান্টেজ আসাম ইনভেস্টর সামিট ২.০’-এর মাধ্যমে আসা এই বিনিয়োগ রাজ্যের বিদ্যুৎ নিরাপত্তা বৃদ্ধি, এসজিএসটি (SGST) রাজস্ব বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে ত্বরান্বিত করতে সহায়ক হবে। জিৎ আদানি উল্লেখ করেন যে, এই প্রকল্প অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও ঘরোয়া প্রয়োজনে সুলভ বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি স্থানীয় ঠিকাদার ও সরবরাহকারীদের জন্য সুযোগ তৈরি করবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *