বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল দামছড়া থানার পুলিশ। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা প্রায় ১০ হাজার লিটার অবৈধ দেশি ও বিলাতি মদ আইন মেনে ধ্বংস করা হয়েছে।
দামছড়া থানা চত্বরেই এই বিপুল পরিমাণ মদ ধ্বংসের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বুলডোজার ও রোলার ব্যবহার করে বাজেয়াপ্ত মদ সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বাজেয়াপ্ত মদ ধ্বংস করা হয়েছে।
এই অভিযানে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমার এসডিপিও কিশোলয় শিশুদিয়া, দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার, সিটি এসআই সহ আবগারি দপ্তরের আধিকারিকরা। মাদক ও অবৈধ মদের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।



