বরাক তরঙ্গ, ৭ আগস্ট : নগাঁও জেলায় এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে নিজের অসুস্থ স্ত্রীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত রজত বরা কৃষি বিভাগের কর্মী বলে জানা গেছে।
পরিবারের অভিযোগ, কিডনি রোগে আক্রান্ত ওই মহিলাকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। শেষ পর্যন্ত তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে মৃতার পরিবার।
ঘটনার জেরে রজত বরার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের অগ্রগতির দিকেই নজর রয়েছে।



