বন্যা দুর্গতদের সহায়তায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান ডিয়ার বয়েজ ক্লাবের

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ জুলাই: অসমের বন্যা দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এল শিলচরের কাঁঠাল পয়েন্ট এলাকার ডিয়ার বয়েজ ক্লাব। বৃহস্পতিবার ক্লাবের সদস্যরা বিজেপি কার্যালয়ে গিয়ে দলের জেলা সভাপতি রূপম সাহার হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য আর্থিক অনুদান তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি কালাম হুসেন মজুমদার, সহ-সভাপতি সাহারুল ইসলাম লস্কর, সম্পাদক সজল লস্কর, সহকারী সম্পাদক গোলাম সাদিক চৌধুরী, টমাস মজুমদার, রুবেল লস্কর, একরামুল আহমেদ লস্কর, রমিজ লস্করসহ অন্যান্য সদস্যরা।

ক্লাবের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বন্যায় রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে সমাজের সকল স্তরের মানুষের উচিত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। তারা বন্যা দুর্গতদের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের প্রতি সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *