উধারবন্দ পানগ্রামে কেডি রড ইন্ডাস্ট্রিতে ভয়াবহ বিস্ফোরণ, একাধিক শ্রমিকের মৃত্যুর খবর

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : উধারবন্দে ভয়ঙ্কর ঘটনা ঘটলো। উধারবন্দ পানগ্রামে রড ইন্ডাস্ট্রি কেডি গ্লোবাল ইনফ্রাস্টাকচারে ভয়াবহ বিস্ফোরণে একাধিক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যায়। সূত্রের খবর চারজন শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ রড কারখানা কেডি ইন্ডাস্ট্রিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়।

এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা যায়, কারখানার শ্রমিক হিসেবে স্থানীয় এবং বাইরের লোকও রয়েছেন। তবে মৃত এবং আহতদের কোন তথ্য এখনও মেলেনি। ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছেছে।
বিস্তারিত আসছে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *