ব্রহ্মপুত্রের চরে উদ্ধার নিখোঁজ অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃতদেহ

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : ব্রহ্মপুত্র নদীর চরে উদ্ধার করা হয়েছে নিখোঁজ অবসরপ্রাপ্ত অধ্যাপক যোগেন্দ্র কুমার দাসের মৃতদেহ। তিনি দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ছিলেন।

জানা গেছে, ১০ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘ কয়েকদিন ধরে খোঁজাখুঁজির পর সোমবার যোগীঘোপা এলাকার ব্রহ্মপুত্রের একটি চর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *