ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জুন : শিলচর তথা বরাক উপত্যকার অন্যতম ক্রীড়া সংগঠক বাবুল হোড়ের ৭৫ তম জন্মবার্ষিকী পালিত হল। বুধবার তার শুভানুধ্যায়ীরা শিলচরের এক বিবাহ ভবনে জন্মদিন পালন সহ এক প্রীতি আয়োজন করেন। অনুষ্ঠানে খেলার অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের তরফে তাঁকে জন্মবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন। বাকসের তরফেও তাঁকে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিশিষ্টদের মধ্যে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর, দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, বার্তালিপির স্বত্বাধিকারী রুদ্র নারায়ন গুপ্ত সহ জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক অতনু ভট্টাচার্য সহ ডিএসএ এবং বিভিন্ন সংগঠন কর্মকর্তারা উপস্থিত হয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
প্রসঙ্গত, একই মঞ্চে বাবুল হোড়ের ৭৬তম জন্মদিন সহ বার্তালিপি দৈনিকের কর্ণধার রুদ্র নারায়ণ গুপ্তের ৪৬তম জন্মদিন এবং টাউন ক্লাবের ক্রিকেট সচিব জয়দীপ করের ৫১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।



