হাসপাতাল থেকে পুলিশের নজর এড়িয়ে চম্পট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি!

Spread the news

৩১ মে : চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসার পর পুলিশের নজর এড়িয়ে চম্পট দিল এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পলাতক বন্দির নাম লিটন সরকার (৩৮)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন থানার উত্তর শরিফাবাদ এলাকায়। ২০১২ সালের একটি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে সে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে সাজা খাটছিল।

পুলিশ সূত্রে খবর, শনিবার শারীরিক অসুস্থতার কারণে লিটনকে চিকিৎসার জন্য সংশোধনাগার থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সুযোগ বুঝে হাসপাতালের চত্বর থেকেই পুলিশকে ধোকা দিয়ে সে পালিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই সংশোধনাগার ও পুলিশ প্রশাসনের অন্দরে ব্যাপক শোরগোল পড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *