নেতানিয়াহুর নির্দেশে লেবাননে ইজরায়েলের বর্বর বিমান হামলা

Spread the news

২৬ মে : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ইহুদিবাদী ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই দাম্ভিকতাপূর্ণ নির্দেশনার পরপরই লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ব্যাপক ও বর্বর বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বিশেষ করে পূর্ব লেবাননের বেকা উপত্যকাসহ বেশ কয়েকটি বেসামরিক এলাকায় এই ভয়াবহ বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাত আরও তীব্র রূপ নিয়েছে। খবর বিবিসি ও বার্তা সংস্থাগুলোর।

ইজরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা বেকা উপত্যকায় হিজবুল্লাহর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। গত সোমবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় চরমপন্থী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “ইজরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত রয়েছে এবং সেনাবাহিনীকে আমি হামলার তীব্রতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছি।

এর আগে চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছিল। তবে সেই যুদ্ধবিরতি বলবৎ থাকার মাঝেই সীমান্ত এলাকায় দফায় দফায় উসকানি ও আগ্রাসন চালাচ্ছিল ইজরায়েলি বাহিনী। এবার বেকা উপত্যকায় বড় ধরনের এই হামলার পর পরিস্থিতি আবারও পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে গভীর আশঙ্কা তৈরি হয়েছে।

ভিডিও বার্তায় নেতানিয়াহু আরও দাবি করেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে ইজরায়েল ইতোমধ্যে ৬০০-এর বেশি প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে লেবাননের অভ্যন্তরে হামলার পরিধি আরও বিস্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *