এসিএস আধিকারিক পঙ্কজ ডেকার আজ গ্রেফতারের সম্ভাবনা

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মে : মুখ্যমন্ত্রীর বিশেষ তদারকি শাখা (CM’s Special Vigilance Cell)-এর মামলার ভিত্তিতে এসিএস আধিকারিক পঙ্কজ ডেকার জামিন আবেদন নিয়ে আজ গৌহাটি হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হয়। আদালত যদি অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর না করে, তাহলে ডেকাকে যেকোনও মুহূর্তে গ্রেফতার করা হতে পারে বলে সূত্রে জানা গেছে।

তদারকি শাখার তদন্তে পঙ্কজ ডেকার আয়ের তুলনায় ১৫১ শতাংশ বেশি সম্পত্তির তথ্য সামনে আসে। আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছিল।

উল্লেখযোগ্যভাবে, দরং জেলায় উন্নয়ন আধিকারিক হিসেবে কর্মরত থাকার সময় ভূমি মাফিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগও উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে পূর্বে তাঁর বাসভবনেও অভিযান চালানো হয়েছিল।

বর্তমানে গৌহাটি হাইকোর্টে চলমান শুনানির ফলাফলের উপরই ডেকার গ্রেফতারের সম্ভাবনা নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *