বরাক তরঙ্গ, ২০ মে : কাছাড় জেলার গুমড়া এলাকায় বাংলাদেশের তিন নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা ২০১২ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে বসবাস করছিল।
সম্প্রতি বেঙ্গালুরু থেকে কাছাড়ে এসে তারা পুনরায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করছিল। তবে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা সফল হয়নি। অভিযানে তিনজনকেই আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের নাম রিনা আক্তার, মহম্মদ আওয়াল এবং মহম্মদ হারুন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



