আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিবেন হিমন্ত

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মে : আজ দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন হিমন্ত বিশ্ব শর্মা। অসমবাসীর আস্থা, বিশ্বাস ও আশীর্বাদকে সঙ্গে নিয়ে ফের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি। অসমে বিজেপি সরকারের তৃতীয় কার্যকালে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নেবেন গোলাঘাটের বিধায়ক অজন্তা নেওগ, বোকাখাতের বিধায়ক অতুল বরা, মাজবাটের বিধায়ক চরণ বড়ো এবং দুলীয়াজানের বিধায়ক রামেশ্বর তেলি। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সম্পূর্ণ প্রস্তুত খানাপারা ভেটেরিনারি ফিল্ত।

সুসজ্জিত মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজানাথ সিং-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বহু বিশিষ্ট ব্যক্তি। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দুই লক্ষেরও বেশি মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে খানাপাড়ায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *