বরাক তরঙ্গ, ১০ মে : বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হলেন হিমন্ত বিশ্ব শর্মা। সর্বসম্মতিক্রমে তাঁর নাম অনুমোদিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন মোট ৮ জন বিধায়ক। তাঁদের মধ্যে রয়েছেন রণজিৎকুমার দাস, অশোক সিংহল, অজন্তা নেওগ, বিশ্বজিৎ দৈমারী, পীযূষ হাজরিকা, বিজয় গুপ্তা, ডাঃ রাজদীপ রায়, পদ্ম হাজরিকা এবং চক্ৰ গগৈ।

গুয়াহাটির বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত বিজেপি বিধায়ক দলের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক নায়েব সিং সাইনি। এই বৈঠকেই বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন হিমন্ত বিশ্ব শর্মা।
এদিকে, আগামী ১২ মে খানাপাড়ায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে।



