বরাক তরঙ্গ, ৭ মে : ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে অসমে গঠিত হতে চলেছে ষষ্ঠদশ বিধানসভা। আবারও মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। নতুন সরকার গঠনের আগে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
সূত্রের খবর, অসম গণ পরিষদের পক্ষ থেকে অতুল বরাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি রঞ্জিতকুমার দাস অথবা চন্দ্রমোহন পাটোয়ারি, ডাঃ রণোজ পেগু এবং হিতেন্দ্রনাথ গোস্বামীর নামও সম্ভাব্য মন্ত্রী তালিকায় উঠে এসেছে।
এছাড়াও জয়ন্ত মল্ল বরুয়া, পীযুষ হাজরিকা, কৌশিক রায় অথবা বিশ্বজিৎ দৈমারী এবং প্রদ্যুৎ বরদলৈয়ের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
বিপিএফের তরফে শিউলী মহিলারিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। একইসঙ্গে বিশ্বজিৎ ফুকন, সুশান্ত বরগোহাঁই অথবা তরঙ্গ গগৈয়ের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।
এদিকে সঞ্জয় কিষাণ অথবা রূপেশ গোয়ালা, নীলিমা দেবী অথবা রূপালী লাংথাসা এবং জিতু গোস্বামী অথবা রূপক শৰ্মাকেও মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
অন্যদিকে, ষষ্ঠদশ অসম বিধানসভার অধ্যক্ষ হিসেবে অজন্তা নেওগের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। উপাধ্যক্ষ পদে থাকতে পারেন ডাঃ রাজদীপ রায়। তবে সরকারিভাবে এখনও কোনও নাম ঘোষণা করা হয়নি।



