বরাক তরঙ্গ, ১ মে : আন্তর্জাতিক স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল-এর ডিস্ট্রিক্ট ৩২২জি-র লায়ন্স ইয়ার ২০২৬-২৭ এর নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মনোজ ভাজাঙ্কার নেতৃত্বাধীন কেবিনেট কোর সদস্য তথা ডিস্ট্রিক্ট জিএসটি (গ্লোবাল সার্ভিস টিম) কো-অর্ডিনেটর পদে মনোনীত হয়েছেন লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন তাপস সাহা।
ডিস্ট্রিক্ট কেবিনেটের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তি নিঃসন্দেহে শিলচর সহ সমগ্র বরাক উপত্যকার লায়ন সদস্যদের জন্য গর্বের বিষয় বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্য যে, প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নির্মল ভূরার পর লায়ন তাপস সাহার পদটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও দায়িত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় এবং ডিস্ট্রিক্ট কেবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ পদগুলির মধ্যে একটি।
লায়ন তাপস সাহার এই সাফল্যে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে প্রতিষ্ঠাতা তথা এক্সিকিউটিভ ডিরেক্টর দিলু দাস, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ননী গোপাল দেব, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ তথা লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের বিদায়ী সভাপতি অনুপ দেব, জেলা কমিটির সভাপতি অঞ্জনা দেব, প্রকল্প সঞ্চালক কৃষাণু ভট্টাচার্য এবং লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের সভাপতি লায়ন রাজু ভৌমিক সহ বিভিন্ন সংগঠন ও শুভানুধ্যায়ীরা তাঁর এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এছাড়াও, লায়ন তাপস সাহা নেতাজি ছাত্র যুব সংস্থার একজন সক্রিয় সদস্য, এছাড়াও সামাজিক কর্মকাণ্ড এবং সমাজসেবার ক্ষেত্রে তাঁর সাংগঠনিক দক্ষতা এইসব বহুমুখী অবদান তাঁকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, লায়ন তাপস সাহা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা মূলক উদ্যোগে তাঁর সক্রিয় অংশগ্রহণ সর্বমহলে প্রশংসিত হয়েছে। ২০২৪-২৫ লায়ন ইয়ারে তিনি ডিস্ট্রিক্ট ডেপুটি কেবিনেট সচিব হিসেবে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সকলের প্রশংসা কুড়িয়েছেন।
তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তি ভবিষ্যতে সমাজসেবার ক্ষেত্রে আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ এনে দেবে বলে মনে করা হচ্ছে এবং এর মাধ্যমে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদী সকলেই।



