আলগাপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : আলগাপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে।  প্রদ্যুত পালে ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের বহু সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রদ্যুত পালের দোকান ছাড়াও বাপ্পা পাল, রানা পাল ও পান্না পালের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

স্থানীয়রা আগুনের লেলিহান দেখে দোকান মালিক ও দমকল বাহিনীকে খবর দেন। তিনটি দমকল ইঞ্জিন পৌঁছে প্রায় তিন ঘণ্টা যুদ্ধ করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ বিদ্যুৎ শট সার্কিট থেকে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *