বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের টিএফএফএস (TFFS) গ্রেড-১ পদে নিয়োগ পেলেন কৈলাসহর গোবিন্দপুর এলাকার কৃতী যুবক জয়নাল আবেদিন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পদে তাঁর নিয়োগে গোটা এলাকায় খুশির হাওয়া বইছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পড়াশোনা ও প্রস্তুতির পর অবশেষে এই সাফল্য অর্জন করেন জয়নাল। তাঁর এই কৃতিত্ব শুধু পরিবারের নয়, সমগ্র এলাকার গর্বিত।
এদিকে, উত্তর-পূর্ব ভারতের আমিরে শরিয়ত শায়খুল হাদিস মওলানা ইউসুফ আলি আবেদিনকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি জয়নালের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তাঁর এই সাফল্য সমাজের অন্য তরুণদেরও অনুপ্রাণিত করবে এবং আগামী দিনে আরও অনেক কৃতী সন্তান উঠে আসবে।
উল্লেখ্য, ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের গ্রেড-১ পদটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত হয়, যেখানে রাজ্যের মৎস্য উন্নয়ন, পরিকল্পনা বাস্তবায়ন ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।



